| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৫ দফা আদায়ে সরকারকে কঠোর হুঁশিয়ারি জামায়াতের

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৪, ২০২৫ ইং | ০২:৫৭:৫২:পূর্বাহ্ন  |  ১৯১৪৪৯৮ বার পঠিত
৫ দফা আদায়ে সরকারকে কঠোর হুঁশিয়ারি জামায়াতের

রিপোর্টার্স২৪ ডেস্ক : পিআর পদ্ধতিকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করে গণভোট দেওয়া, জাতীয় পার্টি নিষিদ্ধসহ পাঁচ দফা দাবি আদায়ে গত রোববার (১২ অক্টোবর) রাজধানীতে নতুন এক মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। দাবি আদায়ে আজ মঙ্গলবার চলছে তৃতীয় দফার আন্দোলন। এ নিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

এক বিবৃতিতে তিনি বলেন, সরকার এখন পর্যন্ত তাদের পাঁচ দফা দাবি মেনে না নেওয়ায় জামায়াতের পক্ষ থেকে তৃতীয় দফা কর্মসূচি পালন করা হচ্ছে। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামীকাল ১৫ অক্টোবরের মধ্যে যদি এই দাবি মানা না হয়, তাহলে দেশের সব জেলা শহরে মানববন্ধন কর্মসূচি পালনেরও হুঁশিয়ারি দেন জামায়াতের অন্যতম শীর্ষ এই নেতা। 

জামায়াতের পাঁচ দফা দাবির মধ্যে উল্লেখ রয়েছে, গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি দিয়ে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা।

আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করে গণভোট আয়োজন করা।

অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা।

ফ্যাসিস্ট হাসিনা সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং সবশেষ জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করাকেই পাঁচ দফায় অন্তর্ভুক্ত করেছে জামায়াত।

উল্লেখ্য, আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত যাত্রাবাড়ী থেকে গাবতলী পর্যন্ত সড়কের এক পাশে দলটির নেতা-কর্মীরা পাঁচ দফা দাবি আদায়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন। দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরসহ কেন্দ্রীয় ও মহানগরের শীর্ষ নেতারা বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪