| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মিরপুরে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ১ লাখ টাকা করে দেবে বিএনপি

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৪, ২০২৫ ইং | ১৬:৩৬:৪১:অপরাহ্ন  |  ১৯০৬৮৭৫ বার পঠিত
মিরপুরে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ১ লাখ টাকা করে দেবে বিএনপি

রিপোর্টার্স২৪ ডেস্ক  :রাজধানীর মিরপুরের রূপনগরে শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের পরিবারকে এক লাখ টাকা করে দেবে বিএনপি।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এই ঘোষণা দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রীজভী।

এর আগে রাত সোয়া ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে অগ্নিকাণ্ডে নিহতদের ১ লাখ টাকা করে দেয়ার ঘোষণা দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সাংবাদিকদের রিজভী বলেন, ‘ঘটনাটি বেদনাদায়ক। এখন তো সেই ফ্যাসিবাদ আমলের দুঃশাসন নেই, এরপরও কেন আবারো মানুষ এভাবে অকালে ঝরে পড়ছে।’

মিরপুর পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিচার দাবি জানান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

তিনি বলেন, ‘এই যে ঘটনাগুলো বারবার ঘটছে, এর কারণ বের করে যথাযথ ব্যবস্থা নিতে হবে। তারেক রহমান ঘটনাটি শুনে তাৎক্ষণিক শোক জানিয়েছেন।’

সরকারের প্রতি আহ্বান জানিয়ে রিজভী বলেন, ‘সরকারের এমন ব্যবস্থা নেয়া উচিত, যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন আর না ঘটে।’

তিনি আরও বলেন, ‘একটা আবাসিক এলাকার ভেতর কীভাবে একটা কারখানা স্থাপনের সুযোগ দেয়া হলো। অবশ্যই এখানে অবহেলা রয়েছে। কর্তৃপক্ষের নজরদারি নেই এজন্যই এসব ঘটছে।’

জনগণ বিএনপিকে ভোট দিলে বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখা হবে উল্লেখ করে রিজভী বলেন, ‘ফ্যাক্টরি এবং আবাসিক এলাকার স্থাপনার ব্যাপারে সঠিক সঠিক পরিকল্পনা নেয়া হবে।’

উল্লেখ্য: মঙ্গেলবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে রূপনগরে গার্মেন্টসের প্রিন্টিং কারখানা এবং কেমিক্যাল গোডাউনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। একে একে যোগ দেয় ১২টি ইউনিট। এখন পর্যন্ত আগুনে ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এদিকে, আগুনের ঘটনায় দগ্ধ হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন তিন জন। তারা হলেন-মো সুরুজ (৩০), মো. মামুন (৩৫) এবং সোহেল।

রিপোর্টার্স২৪/সোহাগ 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪