| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আগুন সম্পূর্ণ নেভানোর পর বলা যাবে আর কোনো মরদেহ রয়েছে কি না : ফায়ার সার্ভিস

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৫, ২০২৫ ইং | ০৪:০৭:১৪:পূর্বাহ্ন  |  ২০০৫৩৭৯ বার পঠিত
আগুন সম্পূর্ণ নেভানোর পর বলা যাবে আর কোনো মরদেহ রয়েছে কি না : ফায়ার সার্ভিস
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান বলেন, রাজধানীর রূপনগরে অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানা বা গোডাউনের ভেতরে আর কোনো মরদেহ রয়েছে কি না তা অগ্নিনির্বাপণ প্রক্রিয়া পুরোপুরি সমাপ্ত হওয়ার পর জানা যাবে।  আমাদের অগ্নিনির্বাপণ কার্যক্রম চলমান রয়েছে। কেমিক্যাল অপসারণ এবং সম্পূর্ণভাবে আগুন নির্বাপণ করতে আরও সময় লাগবে। ঠিক কত সময় লাগবে তা এখনই বলা যাচ্ছে না। 

বুধবার (১৫ অক্টোবর) আগুন লাগা কেমিক্যাল গোডাউনের সামনে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।


তিনি আরও বলেন, গার্মেন্টসের আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়েছে। কিন্তু কেমিক্যালের আগুন নির্বাপণে সময় লাগবে। এসব কেমিক্যালের কারণে বিষাক্ত ক্লোরিন গ্যাস তৈরি হয়েছে, যা মানুষের শ্বাস-প্রশ্বাসে সমস্যা করছে। ঘনবসতির কারণে আমাদের কার্যক্রমেও সমস্যা হচ্ছে। তাই আমরা মাইকিং করে সবাইকে দূরে থাকতে বলছি।


কাজী নজমুজ্জামান বলেন, এ পর্যন্ত আমরা নিশ্চিত করতে পেরেছি ভেতরে আর কোনো মরদেহ নেই। তবে ভেতরে যেহেতু প্রচুর ধোঁয়া রয়েছে, পুরোপুরি অগ্নিনির্বাপণ প্রক্রিয়া সমাপ্ত হওয়ার পর বলতে পারব আর কোনো মরদেহ রয়েছে কি না কেমিক্যাল গোডাউনের মালিকের সঙ্গে যোগাযোগ হয়েছে কি না ফায়ার সার্ভিসের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মালিকের খোঁজ আমরা এখনও পায়নি। তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করেননি।



রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪