| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নরসিংদীতে পরিবেশগত ছাড়পত্র ছাড়াই ডাইং কারখানা, ২ লাখ টাকা জরিমানা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৮, ২০২৬ ইং | ২৩:১১:৪২:অপরাহ্ন  |  ২০৯৫ বার পঠিত
নরসিংদীতে পরিবেশগত ছাড়পত্র ছাড়াই ডাইং কারখানা, ২ লাখ টাকা জরিমানা

নরসিংদী প্রতিনিধি: পরিবেশগত ছাড়পত্র ছাড়াই কারখানা পরিচালনা এবং তরল ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় নরসিংদীর মাধবদীতে একটি ডাইং কারখানাকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৮ নভেম্বর) সদর উপজেলার জে অ্যান্ড বি টেক্সটাইল নামের কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেফতাহুল হাসানের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে দেখা যায়, কারখানাটির পরিবেশগত ছাড়পত্র নেই। পাশাপাশি তরল ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনারও উপযুক্ত ব্যবস্থা ছিল না।

এসব অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(২) ধারা অনুযায়ী কারখানা কর্তৃপক্ষকে দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়।

অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের নরসিংদী কার্যালয়ের সহকারী পরিচালক আবুল মুনসুর মোল্লা। এ সময় সদর থানা-পুলিশের একটি দলসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত থেকে অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে নরসিংদী জেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪