| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৯, ২০২৬ ইং | ০১:১৬:১৬:পূর্বাহ্ন  |  ৪১৮ বার পঠিত
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক

নারায়ণগঞ্জ প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারায়ণগঞ্জ মহানগর শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রয়াত বিএনপি সংসদ সদস্য সিরাজুল ইসলামের মেয়ে শাহীনা ইসলাম মুক্তি।

বৃহস্পতিবার সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জ মহানগর শাখার আহ্বায়ক শওকত আলী কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক (ঢাকা উত্তর) হিসেবে দায়িত্ব পাওয়ায় মহানগর আহ্বায়কের পদটি শূন্য ঘোষণা করা হয়েছে। ওই পদে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে শাহীনা ইসলাম মুক্তিকে।

এর আগে গত মার্চে অনুমোদিত নারায়ণগঞ্জ মহানগর শাখার কমিটিতে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন তিনি।

শাহীনা ইসলাম মুক্তির বাবা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির সংসদ সদস্য ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪