| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমার নেতৃত্বেই সরকারে যুক্ত হতে পারেন নেতানিয়াহু : আইজেনকোট

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৮, ২০২৬ ইং | ২৩:২১:৪২:অপরাহ্ন  |  ১৮৭১ বার পঠিত
আমার নেতৃত্বেই সরকারে যুক্ত হতে পারেন নেতানিয়াহু : আইজেনকোট

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইসরায়েলে নতুন সরকার গঠনের জন্য প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ আনুষ্ঠানিকভাবে দেশটির বিরোধীদলীয় নেতা ও ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকোটকে মনোনীত করেছেন। এই দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় নিজের নেতৃত্বে গঠন হতে যাওয়া সম্ভাব্য সরকারে অংশীদার হিসেবে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যোগ দিতে পারবেন বলে জানিয়েছেন আইজেনকোট।

তিনি বলেছেন, ‘‘প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার অতি-ডানপন্থী মিত্ররা চাইলে সরকারে যোগ দিতে পারেন। তবে তা হতে হবে আমার (আইজেনকোট) নেতৃত্বেই।’’

নেতানিয়াহুর দল লিকুদ পার্টি ও অতি-ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচের দল রিলিজিয়াস জায়োনিস্ট পার্টির দিকে ইঙ্গিত করে সামরিক বাহিনীর সাবেক এই প্রধান ওই প্রস্তাব দিয়েছেন।

তিনি বলেছেন, লিকুদ ও রিলিজিয়াস জায়োনিস্ট পার্টির সদস্যরা যদি সত্যিই বিশ্বাস করেন যে এটি জাতীয় ঐক্যের সময়; যেটি তারা প্রেসিডেন্টকেও বলেছেন, তাহলে আমার পেশ করা নীতিমালা ও নেতৃত্বে গঠিত সরকারকে তারা সমর্থন কেন করবেন না, তার কোনও যুক্তি আমি খুঁজে পাচ্ছি না।’’

এর আগে, রোববার মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর পরিবর্তিত আন্তর্জাতিক পরিস্থিতিতে স্থিতিশীলতার তাগিদ দিয়ে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ আনুষ্ঠানিকভাবে আইজেনকোটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেন। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশ বর্তমানে অত্যন্ত অনিশ্চিত পরিস্থিতির মুখোমুখি হয়েছে।

নতুন সরকার গঠনের জন্য প্রেসিডেন্ট হারজোগের কাছ থেকে বার্তা পাওয়ার পর আইজেনকোট এটিকে ইসরায়েলি গণতন্ত্রের অন্যতম নাজুক ও বিপজ্জনক মুহূর্ত বলে অভিহিত করেন। সূত্র: এএফপি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪