| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজ বিশ্ব খাদ্য দিবস

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৫, ২০২৫ ইং | ২১:৫৮:৫৫:অপরাহ্ন  |  ২০০২৯৮৩ বার পঠিত
আজ বিশ্ব খাদ্য দিবস
ছবির ক্যাপশন: আজ বিশ্ব খাদ্য দিবস

রিপোর্টার্স২৪ ডেস্ক :  ১৬ অক্টোবর আজ, বিশ্ব খাদ্য দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘হাত রেখে হাতে উত্তম খাদ্য ও উন্নত আগামীর পথে’।

কৃষি মন্ত্রণালয় ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) যৌথ উদ্যোগে বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হবে।

বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন খাদ্যসচিব মো. মাসুদুল হাসান।

কৃষি মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে খাদ্য নিরাপত্তা, পুষ্টি, কৃষি প্রযুক্তি উদ্ভাবন এবং টেকসই খাদ্য উৎপাদন ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪