| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুলাই সনদের পাঁচ নম্বর দফা সংশোধনের প্রস্তাব সালাহউদ্দিন আহমদের

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৭, ২০২৫ ইং | ০২:৫৫:১৪:পূর্বাহ্ন  |  ১৯০০৫৮০ বার পঠিত
জুলাই সনদের পাঁচ নম্বর দফা সংশোধনের প্রস্তাব সালাহউদ্দিন আহমদের
ছবির ক্যাপশন: জুলাই সনদের পাঁচ নম্বর দফা সংশোধনের প্রস্তাব সালাহউদ্দিন আহমদের

রিপোর্টার্স২৪ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জুলাই জাতীয় সনদের ৫ নম্বর দফা সংশোধনের প্রস্তাব দিয়েছেন। শুক্রবার (১৭ অক্টোবর) বেলা ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ প্রস্তাব জানান।

ফেসবুক পোস্টে সালাহউদ্দিন আহমদ লিখেছেন, জুলাই জাতীয় সনদের ৫নং দফা নিম্নলিখিত ভাবে সংশোধিত হওয়া উচিত বলে আমি মনে করি। কারণ, ছাত্র গণঅভ‍্যুত্থান ২০২৪ এ আওয়ামী লীগ ফ‍্যাসিস্ট বাহিনী এবং তাদের অনুগত কতিপয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিরীহ নিরস্ত্র আন্দোলনকারী ছাত্র জনতার উপর হানাদার বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়ে নির্বিচারে গণহত্যা চালায়। তবে জনগণের প্রতিরোধের মুখে হানাদার বাহিনীর কিছু লোকও প্রাণ হারায় (তারা গাদ্দার, বিশ্বাস ঘাতক)। জনতার আদালতে তাদের বিচার হয়ে গেছে। সুতরাং যৌক্তিক কারণে তাদের বিচার গণঅভ্যুত্থানের যুদ্ধের ময়দানে সম্পন্ন হয়ে গেছে।

তিনি আরো লেখেন, তাই ৫নং দফা এভাবে সংশোধন করা উচিত। “গণঅভ্যুত্থানপূর্ব বাংলাদেশে ১৬ বছরের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানকালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার সহযোগী কতিপয় আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্যদের দ্বারা সংঘঠিত সকল হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদ পরিবার, আহত বীর যোদ্ধাদের যথোপযুক্ত সহায়তা প্রদান যেমন মাসিক ভাতা, সুচিকিৎসা, পুনর্বাসন ব্যবস্থা এবং শহীদ পরিবার ও আহত বীর যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করবো।”


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪