| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হজ নিবন্ধন অর্থ জমার সুবিধায় শনিবার ব্যাংক খোলা রাখার অনুমতি

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৭, ২০২৫ ইং | ০৯:২৩:১২:পূর্বাহ্ন  |  ১৬০২৮৯৭ বার পঠিত
হজ নিবন্ধন অর্থ জমার সুবিধায় শনিবার ব্যাংক খোলা রাখার অনুমতি
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক : বাংলাদেশ ব্যাংক হজ কার্যক্রমের জন্য ব্যাংকের সংশ্লিষ্ট শাখা কাল শনিবার (১৮ অক্টোবর) সাপ্তাহিক ছুটির দিনেও খোলা রাখার নির্দেশনা দিয়েছে।

বাংলাদেশ ব্যাংক গতকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এ–সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী জারি করা এই নির্দেশনায় বলা হয়েছে, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে ২০২৬ সালের হজের নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুবিধার্থে ব্যাংকের সংশ্লিষ্ট শাখা শনিবার (১৮ অক্টোবর) খোলা রাখতে হবে।

যতক্ষণ হজের নিবন্ধনের অর্থ জমা দেওয়ার জন্য গ্রাহক থাকবেন, ততক্ষণ অর্থ গ্রহণের প্রয়োজনী ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪