| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, শীঘ্রই বাসায় ফিরবেন : ডা. জাহিদ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৭, ২০২৫ ইং | ০৬:১০:৩৬:পূর্বাহ্ন  |  ১৮৯৯৯১৫ বার পঠিত
খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, শীঘ্রই বাসায় ফিরবেন : ডা. জাহিদ

রিপোর্টার্স২৪ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘স্থিতিশীল’ রয়েছে। তবে তিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন। শীঘ্রই বাসায় ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

শুক্রবার শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

জাহিদ হোসেন বলেন, এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষাগুলো শেষ হলে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে শিগগিরই তিনি বাসায় ফিরবেন। এখন ম্যাডামের অবস্থা সার্বিকভাবে স্থিতিশীল। যে অবস্থায় উনি হাসপাতালে গিয়েছিলেন, তার চেয়ে অনেকটা স্থিতিশীল অবস্থায় আছেন।

উল্লেখ্য, স্বাস্থ্য পরীক্ষার জন্য গত বুধবার (১৬ অক্টোবর) রাতে হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। দীর্ঘদিন তিনি লিভারসিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা অসুস্থতায় ভুগছেন।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪