| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ১৪৪

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৭, ২০২৫ ইং | ০৭:২২:৩০:পূর্বাহ্ন  |  ২০০০৮৩৬ বার পঠিত
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ১৪৪
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত সাত দিনে ১৪৪ জন অপরাধীকে আটক করেছে যৌথ বাহিনী। তাদের কাছ থেকে ১৩টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ২টি টিয়ার শেল, ২টি কার্তুজ, ৬টি হাতবোমা, ১৩টি ককটেল, ১৩ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ, দেশি-বিদেশি মাদকদ্রব্য, দেশি-বিদেশি ধারালো অস্ত্র, অবৈধ কারেন্ট জাল, নগদ অর্থ ও মোবাইলফোনসহ বিভিন্ন চোরাই মালামাল উদ্ধার করা হয়।


শুক্রবার (১৭ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। 

আইএসপিআর আরও জানায়, অভিযানে অবৈধ অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী, জুলাই গণ-অভ্যুত্থান মামলার আসামি এবং মাদকাসক্তসহ মোট ১৪৪ জন অপরাধীকে হাতেনাতে আটক করা হয়। আটকদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়েছে। দেশব্যাপী জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন এলাকায় নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে। এ ছাড়া বিভিন্ন জায়গায় অগ্নি নির্বাপণে সহায়তার পাশাপাশি শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে সেনাবাহিনী সরাসরি সম্পৃক্ত রয়েছে।

আইএসপিআর জানায়, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ জনগণকে যেকোনো সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।





রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪