| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুলাই সনদে স্বাক্ষর না করলেও নির্বাচনে প্রভাব নেই: সালাহউদ্দিন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৮, ২০২৫ ইং | ০০:৫২:৩৪:পূর্বাহ্ন  |  ১৮৯৭৯৫৭ বার পঠিত
জুলাই সনদে স্বাক্ষর না করলেও নির্বাচনে প্রভাব নেই: সালাহউদ্দিন
ছবির ক্যাপশন: জুলাই সনদে স্বাক্ষর না করলেও নির্বাচনে প্রভাব নেই: সালাহউদ্দিন

রিপোর্টার্স২৪ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ কয়েকটি রাজনৈতিক দলের জুলাই সনদে স্বাক্ষর না করার বিষয়টি আগামী নির্বাচনে বড় কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শনিবার (১৮ অক্টোবর) সকালে জিয়াউর রহমান ফাউন্ডেশন–এর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে তার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন,জুলাই যোদ্ধা নামে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী গতকাল সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে। আসল জুলাই যোদ্ধারা এমনটা করতে পারে না।

তিনি আরও জানান, সনদে স্বাক্ষরের সুযোগ এখনও উন্মুক্ত আছে, এবং আশা করা হচ্ছে এনসিপিসহ বাকি দলগুলোও সনদে স্বাক্ষর করবে।

সালাহউদ্দিন সবাইকে ধৈর্য, সহনশীলতা ও গণতন্ত্রের চর্চার মাধ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান এবং নির্বাচনকে সামনে রেখে সহনশীলতা বজায় রাখার অনুরোধ করেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪