| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শাহজালালের কার্গো ভিলেজের আগুন ৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৮, ২০২৫ ইং | ০৯:৪৭:২৮:পূর্বাহ্ন  |  ১৯৯৮০৫৪ বার পঠিত
শাহজালালের কার্গো ভিলেজের আগুন ৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন ৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।

শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার রাকিবুল হাসান আগুন নিয়ন্ত্রণের বিষয়টি জানিয়েছেন। 

তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্ত শেষ এই বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

এর আগে এদিন দুপুর ২টা ৩৪ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথমে নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে আরও ইউনিট যোগ হয়ে এখন মোট ৩৭টি ইউনিটের ৭ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪