| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফ্লাই দুবাইয়ের অবতরণ, শাহজালালে ফ্লাইট চলাচল শুরু

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৮, ২০২৫ ইং | ০৯:৫৯:৩৮:পূর্বাহ্ন  |  ১৯৯৭৯৫৯ বার পঠিত
ফ্লাই দুবাইয়ের অবতরণ, শাহজালালে ফ্লাইট চলাচল শুরু
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের কারণে প্রায় ছয় ঘণ্টা বন্ধ থাকার পর রাত ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট কার্যক্রম পুনরায় চালু হয়েছে। দুবাই থেকে আসা ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট রাত ৯টা ৬ মিনিটে অবতরণ করার মাধ্যমে ফ্লাইট চলাচল শুরু হয়।

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক এসএম রাগীব সামাদ শনিবার (১৮ অক্টোবর) রাতে বিষয়টি জানিয়েছেন। 

এর আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে রাত ৯টায় ফ্লাইট চলাচলের বিষয়টি জানানো হয়েছিল।

এদিকে, বিমানবন্দরের কার্গো টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিন, দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪