| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদপুর–কুমিল্লা বিভাগ এখনই হচ্ছে না

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৮, ২০২৫ ইং | ২৩:২২:৫০:অপরাহ্ন  |  ১৯৯৫৬১৮ বার পঠিত
ফরিদপুর–কুমিল্লা বিভাগ এখনই হচ্ছে না
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪  ডেস্ক:  ফরিদপুর ও কুমিল্লা নামে দুটি নতুন প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব তৈরি হলেও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি; প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)র বৈঠকে   নেওয়া হবে চূড়ান্ত   সিদ্ধান্ত

তবে বৈঠক কবে অনুষ্ঠিত হবে বা আসন্ন নির্বাচনের আগে তা হওয়ার সম্ভাবনা আছে কি না- এখনও নিশ্চিত নয়। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে সংবাদপত্রের খবর  থেকে এই তথ্য জানা গেছে।

এর আগে গত ২৮ অক্টোবর মন্ত্রিপরিষদ সচিবকে সভাপতি  করে   ‘প্রাক নিকার সচিব কমিটি’ গঠন করা হয়।  কমিটিতে , জননিরাপত্তা বিভাগের সচিব, জনপ্রশাসন সচিব, ভূমি সচিব, অর্থ সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিবকে  সদস্য করা হল

সূত্র জানায়, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী  এই   কমিটি বৈঠক করে ফরিদপুর ও কুমিল্লা শহরের নামে নতুন দুটি বিভাগ গঠনের সুপারিশ তৈরি করেছে। প্রস্তাব অনুযায়ী, ফরিদপুর বিভাগে থাকবে- ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও শরীয়তপুর জেলা।এছাড়া, কুমিল্লা বিভাগে অন্তর্ভুক্ত করা হবে- কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলা।এছাড়া, কুমিল্লার মুরাদনগর উপজেলাকে ভাগ করে ‘বাঙ্গরা’ নামে নতুন উপজেলা এবং কক্সবাজারের মাতারবাড়ীতে নতুন থানা স্থাপনের প্রস্তাবও দিয়েছে সচিব কমিটি। এছাড়া মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মূখ্য সচিবসহ বেশ কয়েকজন সচিবও এই কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

ফরিদপুর ও কুমিল্লা বিভাগ গঠন হবে কি না, তা এখন সম্পূর্ণভাবে নিকার সিদ্ধান্তের উপর নির্ভর করছে। তবে কমিটির বৈঠক কবে হবে, তা এখনও নিশ্চিত নয়।

এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ  বলেন, নিকার বৈঠক অনুষ্ঠিত হওয়ার বিষয়ে এই মুহূর্তে কোনো তথ্য নেই। কবে হতে পারে, তাও আগে থেকে বলা যাচ্ছে না।  এ বিষয়ে

সংশ্লিষ্ট একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে  বলেন, বিভাগ ইস্যুতে ইতোমধ্যে কুমিল্লা, নোয়াখালী, শরীয়তপুরসহ কয়েকটি জেলার মানুষ বিভিন্ন দাবি জানাচ্ছেন। বিষয়টি সরকারকে ভাবাচ্ছে। ফলে নির্বাচনের আগে নতুন বিভাগ অনুমোদনের সম্ভাবনা অনিশ্চিত রয়ে গেছে।

তিনি বলেন, যদি বিভাগ অনুমোদনের পরিকল্পনা না থাকে, তাহলে নির্বাচনের আগে আর নিকার কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে না। সবকিছুই নির্ভর করছে নিকার কমিটির সিদ্ধান্তের ওপর।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪