রিপোর্টার্স২৪ ডেস্ক: শনিবার সরকারি সফরে দক্ষিণ কোরিয়া এবং চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ।
দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় ‘সিউল ইন্টারন্যাশনাল এরোস্পেস অ্যান্ড ডিফেন্স এক্সিবিশন (এডিইএক্স) ২০২৫’ এ অংশগ্রহণের জন্য বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ১৯ থেকে ২২ অক্টোবর দক্ষিণ কোরিয়া সফর করবেন।
এছাড়া, তিনি ২৩ থেকে ২৫ অক্টোবর চায়না ন্যাশনাল এরো-টেকনোলজি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশনের (সিএটিআইসি) চেয়ারম্যানের আমন্ত্রণে চীন সফর করবেন।
চীন সফরকালে, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্সের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। সরকারি সফর শেষে তিনি ২৫ অক্টোবর দেশে ফিরবেন।
রিপোর্টার্স২৪/এসসি