| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১৫ সেনা কর্মকর্তা অপরাধী হলে পালিয়ে যেতেন: আইনজীবী

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২১, ২০২৫ ইং | ২৩:৪৮:৪৬:অপরাহ্ন  |  ১৯৭৮৫৮৬ বার পঠিত
১৫ সেনা কর্মকর্তা অপরাধী হলে পালিয়ে যেতেন: আইনজীবী
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: ১৫ সেনা কর্মকর্তাকে নির্দোষ দাবি করে আসামিপক্ষের আইনজীবী এম সারোয়ার হোসেন বলেন, তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নিজ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন। তারা পালাননি। কারণ তারা হত্যা করেননি। যেমনটি আকবর, তারেক সিদ্দিকী ও মুজিব পালিয়েছেন। 


বুধবার (২২ অক্টোবর) সকালে বিগত সরকারের আমলে মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার বর্তমান ও সাবেক ১৫ সেনা কর্মকর্তার বিরুদ্ধে মামলার শুনানি শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। 


এম সারোয়ার হোসেন বলেন, তাদের সাব জেলে রাখা হবে। তিনি দাবি করেন, এসব কর্মকর্তারা কখনই গ্রেপ্তার ছিলেন না। সাবেক এক আইজিপির রাজসাক্ষীতে জানা যায়, গুম- খুনে শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী জড়িত ছিলেন। 


তিনি আরও বলেন, ‘সেনা কর্মকর্তারা ট্রাইব্যুনালে  বিচারের মুখোমুখি হওয়ার জন্যই আত্মসমর্পণ করেছেন।’


রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪