| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপির সঙ্গে এনআইএমডির প্রতিনিধি দলের বৈঠক

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৩, ২০২৫ ইং | ১০:১৯:২৫:পূর্বাহ্ন  |  ১৮৭০৩৪২ বার পঠিত
বিএনপির সঙ্গে এনআইএমডির প্রতিনিধি দলের বৈঠক
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: ঢাকা সফররত নেদারল্যান্ডস ইনস্টিটিউট ফর মাল্টিপার্টি ডেমোক্রেসির (এনআইএমডি) প্রতিনিধি দলের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল ৪টা থেকে ৪টা ৫৭ মিনিট পর্যন্ত গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে এনআইএমডির পক্ষ থেকে উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠানটির প্রোগ্রাম ও নলেজ অ্যাডভাইজার তাইউহ নেঙ্গে, হেড অফ পজিশনিং হেলিন শ্রোয়েন এবং এএইচইএড বাংলাদেশ এর সিনিয়র প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ সাহিল।

এদিকে বিএনপি’র প্রতিনিধি দলে ছিলেন- জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হুমায়ুন কবির ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪