| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীর বাজারে সবজির দাম কমে ৫০–৮০ টাকা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৩, ২০২৫ ইং | ২৩:৪৪:২৬:অপরাহ্ন  |  ৪২৬৯৭৪৫ বার পঠিত
রাজধানীর বাজারে সবজির দাম কমে ৫০–৮০ টাকা
ছবির ক্যাপশন: রাজধানীর বাজারে সবজির দাম কমে ৫০–৮০ টাকার

রিপোর্টার্স২৪ ডেস্ক : এখন কিছুটা কমেছে কয়েক মাস ধরে চড়া দামে থাকা সবজির দাম । আগে  যে সবজি  ৮০–১০০ টাকায় পাওয়া যেত, বর্তমানে সে সবজি ৫০–৮০ টাকার মধ্যে নেমে এসেছে। বিক্রেতারা জানিয়েছেন,  শীতের আগমনে নতুন সবজি উঠলে দাম আরও কমে আসবে।বাজারে নতুন সবজি আসতে শুরু করেছে।

শুক্রবার (২৪ অক্টোবর) রাজধানীর বিভিন্ন বাজারে ঘুরে দেখা গেছে, আজকের বাজারে কিছু সবজির দাম এই রকম আজকের বাজারে প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে ৮০ টাকায়, বরবটি প্রতি কেজি ৮০ টাকা, ঢেঁড়শ প্রতি কেজি ৬০ টাকা, ঝিঙে প্রতি কেজি ৬০ টাকা,চিচিঙ্গা প্রতি কেজি ৪০ টাকা, ধন্দুল প্রতি কেজি ৫০ টাকা, বেগুন (গোল) প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

তাছাড়া প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ৬০ টাকায়, পেঁপে প্রতি কেজি ৩০ টাকা, শিম প্রতি কেজি ১০০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৩০ টাকা, লাউ প্রতি পিস ৫০ টাকা, বাঁধাকপি প্রতি পিস (ছোট) ৫০ টাকা, ফুলকপি প্রতি পিস (ছোট) ৫০ টাকা,মূলা প্রতি পিস ৫০ টাকায় বিক্রি হচ্ছে। কচু প্রতি কেজি ৫০ টাকা, কাঁচামরিচ প্রতি কেজি ১৬০ টাকা, পাশাপাশি মিষ্টি কুমড়া প্রতি কেজি ৫০ টাকা, টমেটো প্রতি কেজি ১২০ টাকা, গাজর প্রতি কেজি ১০০ টাকা এবং আলু প্রতি কেজি ২০ টাকায় বিক্রি হচ্ছে।

সরকারি চাকরিজীবী জিতু আহমেদ  সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর শান্তিনগর বাজারে এসেছেন। তিনি বলেন, গত চার মাস ধরে সবজির দাম অতিরিক্ত বেশি যাচ্ছিল, সে সময় বলতে গেলে ১০০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছিল না। তার তুলনায় এখন বাজারে সবজির দাম কিছুটা কমেছে। আজ বাজার করার সময় দেখলাম বেশিরভাগ সবজি ৫০ থেকে ৮০ টাকার ঘরে, তবে কিছু কিছু সবজি এখনো ১০০ টাকা রয়ে গেছে।

মালিবাগ বাজারের সবজি বিক্রেতা আব্দুল মনির বলেন, আগের তুলনায় সবজির দাম কমেছে। বাজারে নতুন সবজি উঠতে শুরু করেছে এবং প্রচুর সরবরাহ আছে। ফলে বাজারে আগের তুলনায় দাম কমে এসেছে। সামনে শীত আসছে, নতুন আরও সবজি বাজারে উঠবে। ফলে সামনে সবজির দাম আরও কমে যাবে। বর্তমান বাজারে ৫০ থেকে ৬০ টাকার সবজি বেশি রয়েছে। এছাড়া, কিছু কিছু সবজি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪