| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গুম-খুনের সঙ্গ দিচ্ছে একটি ইসলামি দল : এ্যানি

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৪, ২০২৫ ইং | ০৬:২৭:৫৮:পূর্বাহ্ন  |  ১৮৬৬৪৭৬ বার পঠিত
গুম-খুনের সঙ্গ দিচ্ছে একটি ইসলামি দল : এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি : বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, যারা দীর্ঘদিন ক্ষমতায় থেকে গুম-খুন, অপহরণ, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে তাদের সঙ্গ দিচ্ছে একটি ইসলামি দল। কিভাবে স্বৈরাচারকে আবারো পূর্নবাসন করা যায়, সেই পায়তারা করছে ইসলামি ওই দলটি। তবে কোন ইসলামি দল তা নির্দিষ্ট করে কিছু বলেননি তিনি।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুর পৌর মহিলা দলের উদ্যোগে এ্যানির লক্ষ্মীপুরের বাসভবন প্রাঙ্গণে যৌথ সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা কলেন তিনি। 

এ্যানি আরও বলেন, ১৭ বছর দেশের বাহিরে থেকে তারেক রহমান নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। বেগম জিয়া কারা নির্যাতনে ছিলেন। তবুও ঐক্যবদ্ধ বিএনপিকে বিনাশ করতে পারেনি স্বৈরাচার শেখ হাসিনা। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে হলে ঐক্যের বিকল্প নেই। নির্বাচনে নারী ভোটারদের সুসংগঠিত করতে হলে আমাদের একটু পরিশ্রম করতে হবে। বিশেষ করে ওই ইসলামি দলের কথায় কান দেওয়া যাবে না বলেও জানান তিনি।

পৌর মহিলা দলের সভাপতি সালমা আক্তার রুমির সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বিএনপি নেতা এডভোকেট হাফিজুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহেদ উদ্দিন চৌধুরী হ্যাপি, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনসহ প্রমুখ।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪