| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সেনাপ্রধানের সঙ্গে পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যানের সাক্ষাৎ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৮, ২০২৫ ইং | ০৮:২৩:০৮:পূর্বাহ্ন  |  ১৯৩৭৯৬৮ বার পঠিত
সেনাপ্রধানের সঙ্গে পাকিস্তানের জয়েন্ট চিফস   অব স্টাফ কমিটির চেয়ারম্যানের সাক্ষাৎ
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির (সিজেসিএসসি) চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা। মঙ্গলবার (২৮ অক্টোবর) সেনাসদরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। 

সাক্ষাৎকালে পারস্পরিক কুশলবিনিময়ের পাশাপাশি তারা দুদেশের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন। এছাড়া যৌথ সামরিক প্রশিক্ষণ, সেমিনার ও পরিদর্শনের মাধ্যমে সামরিক সম্পর্ক সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন তারা।

 রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪