| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঐকমত্য কমিশনের প্রস্তাবে জাতিতে বিভক্তি ও অনৈক্য সৃষ্টি হবে:সালাহউদ্দিন আহমদ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৯, ২০২৫ ইং | ০১:০২:৪০:পূর্বাহ্ন  |  ১৮৪১৭২৫ বার পঠিত
ঐকমত্য কমিশনের প্রস্তাবে জাতিতে বিভক্তি ও অনৈক্য সৃষ্টি হবে:সালাহউদ্দিন আহমদ
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স ২৪ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশন যে প্রস্তাব দিয়েছে, তাতে জাতিতে বিভক্তি ও অনৈক্য সৃষ্টি হবে। কোনো ঐকমত্য তৈরি হবে না। তাদের উদ্দেশ্য কী, আমরা জানি না। এর মাধ্যমে তারা কী অর্জন করতে চায়, তাও আমাদের অজানা। 

বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর হোটেল লেকশোরে এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির এই নেতা বলেন,জাতীয় ঐকমত্য কমিশন এবং অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে বিএনপি হতাশ । গত ১৭ তারিখ যে দলিল স্বাক্ষর হয়েছে, সেই বিষয়গুলো জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশে পুরোপুরি নেই। বলা হলো ৪৮ দফার ওপর গণভোট করা হবে। কিন্তু সেই বিষয়ে আমাদের সঙ্গে কোনো আলাপই হয়নি। 

তিনি বলেন, এতদিন তাহলে কেন এত আলোচনা, এত কসরত করা হলো? শুরু থেকেই বলা হয়েছিল, যেগুলো ঐকমত্য হবে সেগুলো বাস্তবায়ন করা হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে, জুলাই সনদে যেটা স্বাক্ষর হয়েছে সেটা নেই, বরং কমিশন এবং দুই-একটি দলের প্রস্তাবই রাখা হয়েছে।

তিনি আরও বলেন, জোটবদ্ধ যেকোনো রাজনৈতিক দল তাদের স্বাধীনতা অনুযায়ী নিজস্ব প্রতীকে বা জোটের প্রতীকে নির্বাচন করার সুযোগ পেত। কিন্তু হঠাৎ করে একটি অগণতান্ত্রিক সিদ্ধান্তের মাধ্যমে বলা হলো-জোটবদ্ধ হলেও তাদের নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে। আরও আশ্চর্যের বিষয়, আরেকটি রাজনৈতিক দল সেটিকে সমর্থন করছে। 

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য আরও বলেন, বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা রাখবে, নিরপেক্ষ আচরণ করবে-এটাই আমাদের প্রত্যাশা। 

জাতীয় ঐকমত্য কমিশন এবং সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে গভীর হতাশ বলেও জানান তিনি। 

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪