রিপোর্টার্স ২৪ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি দল আগারগাঁওয়ের নির্বাচন ভবন ও আশপাশের এলাকায় আগামী নভেম্বরে গণভোটসহ পাঁচ দাবিতে সমাবেশ করছে। প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে স্মারকলিপিও দেবে তারা ।
আগারগাঁওয়ে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা ১১টার দিকে দলগুলো একত্র হতে থাকে।পাকামার্কেট সংলগ্ন এলাকায় অবস্থান নেয় জামায়াতে ইসলামী । নির্বাচন ভবনের সামনে আলাদা আলাদাভাবে সমাবেশ করে অন্যান্য দলগুলো। এ সময় তারা নভেম্বরে গণভোটসহ বিভিন্ন দাবিতে স্লোগান দিতে দেখা যায়।
এসময় হুঁশিয়ারি দিয়ে তারা বলেন,‘ দাবি আদায় না হলে নুরুল হুদা কমিশনের মতো বর্তমান কমিশনেরও পরিণতি হবে।’
জামায়াত ছাড়াও অবস্থান নেয় জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি মোট পাঁচটি দাবিতে এ কর্মসূচি করছে।
দাবিগুলো হলো- ১.জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আদেশ জারি এবং ওই আদেশের ওপর আগামী নভেম্বর মাসের মধ্যে গণভোট আয়োজন করা।২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু করা। ৩.অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। ৪.‘ফ্যাসিস্ট’ সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং ৫.‘স্বৈরাচারের দোসর’ জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
রিপোর্টার্স২৪/এসসি