| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাষ্ট্রপতির অনুমোদন ছাড়া বৈধ নয় : জুলাই সনদ নিয়ে বিএনপি

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ৩০, ২০২৫ ইং | ০৭:৩৭:২৭:পূর্বাহ্ন  |  ১০৯৬২৬৬ বার পঠিত
রাষ্ট্রপতির অনুমোদন ছাড়া বৈধ নয় : জুলাই সনদ নিয়ে বিএনপি

রিপোর্টার্স২৪ ডেস্ক : জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কোনো আদেশ বা সিদ্ধান্ত বৈধ হতে হলে তা রাষ্ট্রপতির স্বাক্ষরিত হতে হয়, অথচ বর্তমান অন্তর্বর্তী সরকারের সেই সাংবিধানিক ক্ষমতা নেই।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বুধবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, ‘ঐকমত্য কমিশনের প্রস্তাব ও সুপারিশে প্রমাণিত হয়েছে যে দীর্ঘ এক বছরব্যাপী সংস্কার কমিশনের আলোচনা ছিল অর্থহীন, সময়ের অপচয় ও জাতির সঙ্গে প্রতারণা। গণতন্ত্রে রাজনৈতিক দলগুলোর মতভেদ থাকা স্বাভাবিক, কিন্তু এখানে তা একেবারেই উপেক্ষিত হয়েছে।’

তিনি অভিযোগ করেন, জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবনা ও সুপারিশগুলো একপাক্ষিকভাবে তৈরি করে জোরপূর্বক জাতির ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। তার ভাষায়, ‘যেসব দফায় রাজনৈতিক দলগুলো একমত হয়েছিল, সেগুলোর কিছু গোপনে পরিবর্তন করা হয়েছে।’

বিএনপি মহাসচিব আরও বলেন, কমিশনের প্রস্তাব অনুযায়ী ২৭০ দিনের মধ্যে দফাগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, সালাহউদ্দিন আহমেদ ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪