| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘২৪ এর রাজাকারকে ফুল দিয়ে বরণ করে নিলো ৭১ এর রাজাকার’

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৩, ২০২৬ ইং | ২১:৪৬:৫৩:অপরাহ্ন  |  ১৬০১ বার পঠিত
‘২৪ এর রাজাকারকে ফুল দিয়ে বরণ করে নিলো ৭১ এর রাজাকার’

সিনিয়র রিপোর্টার: প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেন, মেজর (অব.) আক্তারুজ্জামানকে নিয়ে জামায়াতের আজকের আয়োজন দেখে জনগণ মন্তব্য করছে, ২৪ এর রাজাকারকে ফুল দিয়ে বরণ করে নিলো ৭১ এর রাজাকার!

মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

তিনি আরও লেখেন, ‘২০২৪ এর জুলাইয়ে আন্দোলনকারী সবাইকে রাজাকারের সন্তান বলেও মেজর আক্তারুজ্জামান এখন জামায়াতের কাছে হিরো। ফেস দ্য পিপল আয়োজিত আলোচিত সেই টকশোতে আমিও ছিলাম। আমাকেও সে রাজাকারের বাচ্চা বলে আক্রমণ করে এবং আরও বলে যে, আন্দোলন করছে জামায়াত-শিবির রাজাকারের সন্তানেরা।’

‘সেসময় ফেস দ্য পিপলের সাগর ভাই মেজর আক্তারুজ্জামানকে প্রশ্ন করেন, এরা সবাই রাজাকারের বাচ্চা? উত্তরে মেজর আক্তারুজ্জামান বলেন, হান্ড্রেড পার্সেন্ট, এরা শতভাগ রাজাকারের সন্তান!’

রাশেদ আরও লেখেন, সেই জুলাই গাদ্দার, গণহত্যার মদতদাতা মেজর আক্তারুজ্জামান এখন হয়ে গেছেন জামায়াত নেতা! জামায়াতকে সন্ত্রাসী দল বলা মেজর আক্তারুজ্জামান এখন সুন্দর করে ‘নারায়েতকবির’ স্লোগান দিতে শিখে গেছেন! আর এতেই তিনি পাকা ঈমানদার ও জনগণের নেতা হয়ে গেছেন? ধর্ম ব্যবসা শিখে গেলে এই সমাজে রাজনীতি করতে আর কি লাগে? জামায়াতের কাছে প্রশ্ন, শেখ হাসিনাও যদি ক্ষমা চেয়ে জামায়াত করতে আগ্রহ পোষণ করে, সেও কি জামায়াতে যোগদানের সুযোগ পাবে?

তিনি লেখেন, ‘জামায়াতের আমিরের পাশে দাঁড়িয়ে আজকে যখন মেজর আক্তারুজ্জামান বলছিল, ইয়াহিয়া খানই তো ঠেকাইতে পারেনি, তোমরা কি ঠেকইবা!’

মেজর আক্তারুজ্জামান ‘ইয়াহিয়া খান ও ৭১ এর প্রসঙ্গে’ যেতেই হয়তো জামায়াতের আমির জিহ্বায় কামড় দিচ্ছিলেন আর ভাবছিলেন, আরে কী কয়, কী কয়, এখনো পাক্কা জামায়াত তো হতে পারলি না! তোকে নিয়ে না আমি প্রশংসা করে বলেছি, মেজর আক্তারুজ্জামান এখন শুধু জামায়াতের নেতা নয়, পুরো বাংলাদেশের মানুষের নেতা! তাও ব্যাটা ৭১, ৭১ করে কলিজায় আগুন ধরিয়ে দিস!’

রাশেদ খাঁন আরও বলেন, ‘যাই হোক, মেজর আক্তারুজ্জামানকে নিয়ে জামায়াতের আজকের আয়োজন দেখে জনগণ মন্তব্য করছে, ২৪ এর রাজাকারকে ফুল দিয়ে বরণ করে নিলো ৭১ এর রাজাকার!’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪