| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেট্রো রেলে চাকরি পাচ্ছেন আবুল কালামের স্ত্রী পিয়া

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ৩০, ২০২৫ ইং | ০৮:০৪:৫৩:পূর্বাহ্ন  |  ১৯২৪৬১৫ বার পঠিত
মেট্রো রেলে চাকরি পাচ্ছেন আবুল কালামের স্ত্রী পিয়া
ছবির ক্যাপশন: নিহত আবুল কালাম আজাদের স্ত্রী আইরিন আক্তার পিয়া

স্টাফ রিপোর্টার: মেট্রোলাইনের পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত আবুল কালাম আজাদের স্ত্রী আইরিন আক্তার পিয়া মেট্রোতে চাকরি পাচ্ছেন। শুরুতে তাকে কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি দেওয়া হচ্ছে। স্নাতক শেষ করলে পিয়াকে অফিসার পদে নেওয়া হবে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহামেদ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আইরিন আক্তার পিয়াকে এখন কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেওয়া হবে। তার অনার্স শেষ হলে পরে অফিসার পদে নেওয়া হবে।

গত রোববার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে ফার্মগেট এলাকায় মেট্রো রেলের ৪৩৩ নাম্বার পিলারের বিয়ারিং প্যাড হঠাৎ খুলে নিচে পড়ে গেলে আবুল কালাম নিহত হন। ওই দিনই নিহত যুবকের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ ও অন্য সদস্যকে মেট্রো রেলে চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে বলে জানিয়েছিলেন সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪