| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুর-৩ আসনে এ্যানি, ২ আসনে খায়ের ভূঁইয়া বিএনপির প্রার্থী

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৩, ২০২৫ ইং | ০৭:১৮:০৫:পূর্বাহ্ন  |  ১৮১২৩০৪ বার পঠিত
লক্ষ্মীপুর-৩ আসনে এ্যানি, ২ আসনে খায়ের ভূঁইয়া বিএনপির প্রার্থী

লক্ষ্মীপুর প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে লক্ষ্মীপুর-৩ আসনে দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এবং লক্ষ্মীপুর-২ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়াকে মনোনীত করা হয়েছে।

তবে লক্ষ্মীপুর-১ ও লক্ষ্মীপুর-৪ আসনের প্রার্থী এখনও ঘোষণা করা হয়নি।

প্রার্থী ঘোষণায় লক্ষ্মীপুর-২ ও ৩ আসনের বিএনপি নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস ও উৎসাহ দেখা গেছে।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, যেসব আসনে প্রার্থী ঘোষণা হয়নি, সেগুলো পর্যায়ক্রমে ঘোষণা করা হবে। পাশাপাশি কয়েকটি আসন শরিকদের জন্য ছেড়ে দেওয়া হবে।

এর আগে দুপুর সাড়ে ১২টায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী বৈঠকে ভার্চ্যুয়ালি সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে আসন্ন সংসদ নির্বাচনে প্রার্থী চূড়ান্তসহ সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ডিসেম্বরের শুরুতে তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়সহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪