| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রশিক্ষণ সম্পন্ন

নির্বাচনের নিরাপত্তায় ৪৮ হাজার পুলিশ প্রস্তুত

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৩, ২০২৫ ইং | ২৩:১৩:১৬:অপরাহ্ন  |  ১৯০৩১৮৬ বার পঠিত
নির্বাচনের নিরাপত্তায় ৪৮ হাজার পুলিশ প্রস্তুত
ছবির ক্যাপশন: নির্বাচনের নিরাপত্তায় ৪৮ হাজার পুলিশ প্রস্তুত

রিপোর্টার্স২৪ ডেস্ক: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সারাদেশে তৎপর বাংলাদেশ পুলিশ। নির্বাচনের নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত সদস্যদের প্রস্তুত করতে দেশব্যাপী বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে, যার মাধ্যমে ৪৮ হাজার পুলিশ সদস্য নির্বাচনী দায়িত্ব পালনের জন্য প্রফেশনাল প্রশিক্ষণ নিয়েছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মাঠপর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের প্রশিক্ষণে নির্বাচনি আচরণবিধি, দায়িত্ব পালনের সময় নিরপেক্ষতা বজায় রাখা, সংঘাত পরিস্থিতি মোকাবিলা, ভোটকেন্দ্র নিরাপত্তা এবং সমন্বিত টহল ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করা হয়েছে।

প্রশিক্ষণে অংশ নেওয়া কর্মকর্তারা জানিয়েছেন, এই প্রশিক্ষণ তাদের দায়িত্ব পালনে পেশাদারিত্ব এবং নিরপেক্ষতা আরও মজবুত করেছে। দেশের সব জেলা, মহানগর, রেঞ্জ ও থানা পর্যায়ের পুলিশ সদস্যরা নির্বাচনের সময় পর্যায়ক্রমে দায়িত্ব পালন করবেন।

নির্বাচনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে পুলিশ বিজিবি, র‌্যাব, আনসার-ভিডিপি, সেনা, নৌ ও বিমান বাহিনীর সঙ্গে যৌথভাবে সমন্বিত টহল চালাবে, যাতে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত হয় এবং কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪