| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রধান উপদেষ্টাকে বিএনপির ধন্যবাদ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৩, ২০২৫ ইং | ১২:৪২:৫১:অপরাহ্ন  |  ১৭৯৬৯৮৮ বার পঠিত
প্রধান উপদেষ্টাকে বিএনপির ধন্যবাদ
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ডেস্ক: বৃহস্পতিবার(৯ নভেম্বর ) রাতে, চেয়ারপার্সন কার্যালয়ে , বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির এক  জরুরি বৈঠকের পর  প্রেস ব্রিফিংয়ে  জানানো হয় , তাদের দল প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছে।

বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনের দিন গণভোট করার সিদ্ধান্ত জানানোয় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটি তাঁকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে।

তিনি আরও জানান, ‌সভায় গত ১৭ অক্টোবর ২০২৫ তারিখে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের ওপর জনগণের সম্মতি গ্রহণের জন্য গণভোট আয়োজন এবং যথাশীঘ্র জাতীয় সংসদ নির্বাচনের জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়েছে।

রিপোর্টার্স২৪/ এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪