| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাতুড়িপেটা করে চালককে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৫

reporter
  • আপডেট টাইম: মে ২৩, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ২৫১১৯২২ বার পঠিত
হাতুড়িপেটা করে চালককে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৫
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী এলাকায় হাতুড়ি দিয়ে পিটিয়ে চালককে হত্যা করে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় চক্রের মূলহোতাসহ পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)।

গ্রেপ্তারকৃতরা হলেন-মো. সৌরভ সরকার (২০), মো. ইয়াছিন মিয়া (২০), মো. মুসা (২৫), মো. দুলাল মিয়া (৩২) ও মো. শাহজালাল (২৬)।

বৃহস্পতিবার (২২ মে) বিকেলে ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া এবং কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার হয় অটোরিকশাটি।

শুক্রবার (২৩মে) সকালে রাজধানীর মিরপুর-১ এর র‍্যাব-৪ এর সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান লেফটেন্যান্ট কর্নেল মাহবুব।

কর্নেল মাহবুব বলেন, গত (১৬ মে) রাজধানীর মিরপুর ডিওএইচএস এর ৪ নং গেট সংলগ্ন এলাকায় একটি অজ্ঞাতপরিচয়ে মরদেহ পাওয়া যায়। র‍্যাব-৪ এর একটি দল জানার পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিকভাবে জানা যায়, মরদেহটি আব্দুল অজিদ ওরফে বাচ্চুর। যিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন।

তিনি বলেন, এ ঘটনায় র‍্যাব-৪ এর একটি দল হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং অপরাধীকে আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া এবং কুমিল্লায় আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তী সময় র‍্যাব-৪, র‍্যাব-৯ এবং র‍্যাব সদর দপ্তর, ইন্ট উইংয়ের যৌথ আভিযানিক দল (২২ মে) বিকেলে ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া এবং কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। এ ঘটনায় জড়িত চক্রের মূলহোতাসহ পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, এ ঘটনার সঙ্গে ৬-৭ জন জড়িত ছিল। ঘটনার পরিকল্পনা থেকে শুরু করে ছিনতাই পর্যন্ত এই ৬-৭ জনকে শনাক্ত করা গেছে।


রিপোটার্স২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪