| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেহেরপুর হাসপাতালে রোগীদের নাস্তায় পচা ডিম, ওজনে কম পাউরুটি

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৩, ২০২৬ ইং | ১৪:৫০:৫৬:অপরাহ্ন  |  ৮৯৯ বার পঠিত
মেহেরপুর হাসপাতালে রোগীদের নাস্তায় পচা ডিম, ওজনে কম পাউরুটি

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীদের সকালের নাস্তায় পচা ডিম, অপরিপক্ব কলা ও নির্ধারিত ওজনের চেয়ে কম পাউরুটি সরবরাহের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে হাসপাতালের রান্নাঘর পরিদর্শনকালে এসব অনিয়ম দেখতে পান জেলা বিএনপির নেতাকর্মীরা।

হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার অংশ হিসেবে রান্নাঘরে যান বিএনপির নেতাকর্মীরা। এ সময় রোগীদের জন্য প্রস্তুত রাখা সকালের নাস্তা পরীক্ষা করে পচা ডিম, অপরিপক্ব ছোট কলা ও ওজনে কম পাউরুটি দেখতে পান তাঁরা।

এ বিষয়ে মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, হাসপাতালে রোগীদের যে খাবার সরবরাহ করা হচ্ছে, তার মান অত্যন্ত নিম্নমানের। নির্ধারিত সূচি অনুযায়ী প্রতিটি পাউরুটির ওজন ৮০ গ্রাম হওয়ার কথা থাকলেও রান্নাঘরে পাওয়া পাউরুটিগুলোর ওজন ২০ গ্রামও হবে না বলে দাবি করেন তিনি। এ ছাড়া রোগীদের জন্য আনা ডিমের বেশির ভাগই নষ্ট এবং কলাগুলো অপরিপক্ব বলে অভিযোগ করেন তিনি।

ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওঠা এসব অনিয়ম ও জালিয়াতির অভিযোগের বিষয়ে হাসপাতাল প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করেন কামরুল হাসান। একই সঙ্গে রোগীদের খাবারের মান নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

এর আগে শুক্রবার সকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানের নেতৃত্বে হাসপাতালের নতুন ভবনের সামনে থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। পরে হাসপাতাল চত্বর, বিভিন্ন ওয়ার্ড ও বারান্দায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন নেতাকর্মীরা।

এ সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মোহাম্মদ, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনাসহ জেলা ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪