| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইউরোপের তিন দেশ থে‌কে ফেরত পাঠানো হ‌লো ৩৫ বাংলাদেশিকে

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৩, ২০২৬ ইং | ১৪:০৬:৫০:অপরাহ্ন  |  ৯৬৯ বার পঠিত
ইউরোপের তিন দেশ থে‌কে ফেরত পাঠানো হ‌লো ৩৫ বাংলাদেশিকে

স্টাফ রিপোর্টার: ইউরোপের তিন দেশ ইতালি, গ্রিস এবং সাইপ্রাস থেকে ৩৫ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। 

শুক্রবার (২৩ অক্টোবর) একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকায় ফেরেন।

ফেরত পাঠানোদের ম‌ধ্যে- ইতালি থেকে ১৯ জন, গ্রিস থেকে ১০ জন এবং সাইপ্রাস থেকে ছয়জন রয়েছে।

ঢাকার ইতালি দূতাবাস এক বার্তায় জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত ব্যবস্থাপনা সংস্থা ফ্রন্টেক্সের (ফ্রন্টেক্স) ব্যবস্থাপনায় শুক্রবার একটি প্রত্যাবাসন ফ্লাইট পরিচালনা করা হয়।

এর মাধ্যমে ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪