| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজনীতিতে ইতিবাচক সংস্কৃতি ফেরাতে তত্ত্বাবধায়ক সরকারের গুরুত্ব অপরিহার্য: খসরু

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২০, ২০২৫ ইং | ০০:০২:২৬:পূর্বাহ্ন  |  ১৭৫৬৫৩২ বার পঠিত
রাজনীতিতে ইতিবাচক সংস্কৃতি ফেরাতে তত্ত্বাবধায়ক সরকারের গুরুত্ব অপরিহার্য: খসরু
ছবির ক্যাপশন: রাজনীতিতে ইতিবাচক সংস্কৃতি ফেরাতে তত্ত্বাবধায়ক সরকারের গুরুত্ব: খসরু

রিপোর্টার্স২৪ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী মন্তব্য করেছেন, আগামী নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দেশের নির্বাচনকে আরও সুসংহত করবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার (২০ নভেম্বর) ফ্রি মেডিকেল ও স্বাস্থ্যসেবা কর্মসূচি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খসরু বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অনুপস্থিতিতে মানুষ অনেক ত্যাগ স্বীকার করেছে। এখন এটি ফেরত এসেছে, কিভাবে গঠন হবে সেটা নিয়ে আলোচনা হবে। সুষ্ঠু নির্বাচন সম্ভব শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। অনেক গ্রহণযোগ্য নির্বাচনও এই ব্যবস্থার মাধ্যমে হয়েছে।

তিনি আরও বলেন, প্রতিটি দলের নিজস্ব দর্শন ও ভাবনা আছে। আগামী নির্বাচনকে সামনে রেখে দলগুলো জনগণের কাছে নিজেদের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। বিএনপি বিগত দিনের অপসংস্কৃতি থেকে রাজনীতিতে ইতিবাচক সংস্কৃতি চালুর পক্ষে।

আমির খসরু দেশ পরিচালনায় অনির্বাচিত সরকারের সীমাবদ্ধতাকেও তুলে ধরেন। তিনি বলেন, অনির্বাচিত সরকারের অধীনে দেশ কতটা পিছিয়ে যেতে পারে, মানুষ তা দেখেছে। জনগণের রায় নিয়ে কাজ করা যতটা সহজ, তা অনির্বাচিত সরকারের মাধ্যমে সম্ভব নয়। এই মন্তব্যে বিএনপি আবারও তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা এবং সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪