| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এভারকেয়ার হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৩, ২০২৫ ইং | ০৭:০৯:৫৭:পূর্বাহ্ন  |  ৩২১০৪৪১ বার পঠিত
এভারকেয়ার হাসপাতালে  ভর্তি  খালেদা জিয়া
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার:  বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষা জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার(২৩ নভেম্বর) সন্ধ্যায় ৭টার দিকে গুলশানের বাসা ফিরোজা থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা  হন তিনি। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

অধ্যাপক জাহিদ হোসেন বলেন, ম্যাডামের জন্য গঠিত যে মেডিকেল বোর্ড আছে তাদের পরামর্শক্রমে কিছু পরীক্ষার জন্য এভারকেয়ার হসপিটালে ম্যাডামকে ভর্তি করা হয়েছে। উনি কেবিনে আছেন। টেস্টের রিপোর্টগুলো বোর্ড পর্যালোচনার পরে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪