শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।
শনিবার (২৯ নভেম্বর) বেলা ১১টায় বরমী বাজার মুক্তমঞ্চে বরমী ইউনিয়ন বিএনপির আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও গাজীপুর-৩ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
বরমী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মাসুদ সরকারের সভাপতিত্বে এবং সদস্য সচিব আক্তারুজ্জামান শামীম মোল্লার সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন—উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সাবেক সভাপতি শাহজাহান ফকির, সাবেক সভাপতি সিরাজ উদ্দিন কাঁইয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ, উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক মোছলেহ উদ্দিন মৃধা এবং বরমী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফাজ প্রধান।
এছাড়াও বরমী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন রতন ফকির, হুমায়ূন কবির, আব্দুল শাহিদ, কফিল উদ্দিন, নাজমুল আকন্দ রনি, সিদ্দিক মন্ডল, মজনু মোড়ল, কৃষকদল নেতা সামসুদ্দিন সুমী, যুবনেতা এমদাদ প্রধানসহ ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/আয়েশা