| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৯, ২০২৫ ইং | ১৬:৫৩:৩০:অপরাহ্ন  |  ১৭০৩৯৫০ বার পঠিত
খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী

রিপোর্টার্স২৪ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে চিঠি পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরিফ। শনিবার রাতে বিএনপির মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করে।

চিঠিতে শেহবাজ শরিফ লেখেন, খালেদা জিয়ার অসুস্থতার খবর শুনে তিনি উদ্বিগ্ন। পাকিস্তানের সরকার, জনগণ ও তার ব্যক্তিগত পক্ষ থেকে খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন। তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের উন্নয়নে খালেদা জিয়ার অবদান এবং দুই দেশের সম্পর্ক জোরদারে তার ভূমিকা গুরুত্বপূর্ণ।

তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন, খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে দল ও দেশের জন্য নেতৃত্বের ভূমিকা রাখতে সক্ষম হোন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪