| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা দেশে বিশেষ দোয়া মাহফিল

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৫, ২০২৫ ইং | ০২:৫৭:৫৬:পূর্বাহ্ন  |  ১৬৭৯০০২ বার পঠিত
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা দেশে বিশেষ দোয়া মাহফিল

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া-র রোগমুক্তি ও সুস্থতার জন্য শুক্রবার (৫ ডিসেম্বর) সারা দেশে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

জুমার নামাজের পর দেশের সব মসজিদে বিএনপির উদ্যোগে আয়োজন করা হয় এই দোয়া মাহফিল। নয়াপল্টনের মসজিদে অনুষ্ঠিত দোয়ায় অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারা।

দোয়া মাহফিল শেষে তিনি বলেন, বেগম জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন। কারাবাসের সময় থেকেই তার অসুস্থতা শুরু, চিকিৎসার অভাবে আজ তিনি মারাত্মকভাবে অসুস্থ।

মির্জা ফখরুল আরও জানান, কাতার থেকে পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স শনিবার দেশে পৌঁছাবে। চিকিৎসকের অনুমতি পেলে রোববারই বেগম জিয়াকে লন্ডনে নেওয়া হবে।

রাজধানীসহ দেশের প্রত্যন্ত অঞ্চলেও বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং সাধারণ মানুষ দোয়ায় অংশ নেন। পাশাপাশি, মন্দির, গির্জা, প্যাগোডাসসহ সব ধর্মীয় উপাসনালয়ে দেশনেত্রীর সুস্থতা কামনায় প্রার্থনার আহ্বান জানানো হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪