| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুক্তরাষ্ট্র থেকে এসেছে ৬১ হাজার টন গম

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৫, ২০২৫ ইং | ১১:১৬:৩৯:পূর্বাহ্ন  |  ১৩৬২৮৬৯ বার পঠিত
যুক্তরাষ্ট্র থেকে এসেছে ৬১ হাজার টন গম

রিপোর্টার্স২৪ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে হওয়া সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী দেশটি থেকে পাঠানো ৬০ হাজার ৯৫০ মেট্রিক টন গমবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নোঙর করেছে।

শুক্রবার খাদ্য মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকার-টু-সরকার (জি-টু-জি) ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম চলছে। এই চুক্তির আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আনার কথা রয়েছে। এর মধ্যে প্রথম চালানে ৫৬ হাজার ৯৫৯ টন গম ২৫ অক্টোবর, দ্বিতীয় চালানে ৬০ হাজার ৮০২ টন গম ৩ নভেম্বর এবং তৃতীয় চালানে ৬০ হাজার ৮৭৫ টন গম ১৫ নভেম্বর দেশে পৌঁছেছে।

বর্তমান চালানটি হলো আমদানিকৃত গমের চতুর্থ চালান। এ পর্যন্ত চারটি চালানে মোট ২ লাখ ৩৯ হাজার ৫৮৬ মেট্রিক টন গম দেশে এসেছে।

খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষার কাজ শুরু হয়েছে। পরীক্ষা শেষ হলে দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪