| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাতে ফের এভারকেয়ারে গেলেন ডা. জুবাইদা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৫, ২০২৫ ইং | ১৪:২৭:৪৭:অপরাহ্ন  |  ১৬৭৭৬১৮ বার পঠিত
রাতে ফের এভারকেয়ারে গেলেন ডা. জুবাইদা

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শাশুড়ির পাশে থাকতে রাতে আবারও এভারকেয়ার হাসপাতালে গেছেন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ৮টা ২১ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছান। কতক্ষণ সেখানে থাকবেন, তা জানা যায়নি।

এর আগে সকাল ১১টা ৫৩ মিনিটে প্রথমবার এভারকেয়ারে প্রবেশ করে দুই ঘণ্টারও বেশি সময় খালেদা জিয়ার পাশে ছিলেন তিনি। দুপুর আড়াইটার দিকে ধানমন্ডিতে মায়ের বাসায় ফিরে যান।

বেলা পৌনে ১১টায় তাকে বহনকারী বিজি লন্ডন ৩০২ ল্যান্ড ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিএনপি চেয়ারপারসনকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্তের পর বৃহস্পতিবার লন্ডন সময় বিকালে হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন ডা. জুবাইদা।

দলীয় সূত্র জানিয়েছে, আগামী রবিবার (৭ ডিসেম্বর) খালেদা জিয়াকে বহনকারী কাতার সরকারের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স লন্ডনের উদ্দেশ্যে রওনা হতে পারে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪