| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এপ্রিলে সড়কে ৫৮৩ মৃত্যু, ২২৯ জনই মোটরসাইকেল আরোহী

reporter
  • আপডেট টাইম: মে ২৬, ২০২৫ ইং | ১১:১৯:১৪:পূর্বাহ্ন  |  ১৮১৯৮৫২ বার পঠিত
এপ্রিলে সড়কে ৫৮৩ মৃত্যু, ২২৯ জনই মোটরসাইকেল আরোহী
ছবির ক্যাপশন: ফাইল ছবি

স্টাফ রিপোর্টার: চলতি বছরের এপ্রিলে সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৫৮৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি জানায়, এই সময়ে আহত হয়েছেন এক হাজার ২০২ জন।

সোমবার (২৬ মে) সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এক প্রতিবেদনের তথ্য তুলে ধরে এ তথ্য জানানো হয়।

দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সড়ক, রেল ও নৌপথের দুর্ঘটনার সংবাদ মনিটরিং করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এপ্রিল মাসে দেশের গণমাধ্যমে ৫৬৭টি সড়ক দুর্ঘটনায় ৫৮৩ জন নিহত ও এক হাজার ২০২ জন আহতের তথ্য প্রকাশিত হয়েছে। এই মাসে রেলপথে ৩৫টি দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। নৌপথে ৮টি দুর্ঘটনায় ১০ জন নিহত ও একজন নিখোঁজ হয়েছেন। এই মাসে সড়ক, রেল ও নৌপথে ৬১০টি দুর্ঘটনায় ৬২৮ জন নিহত এবং এক হাজার ২০৭ জন আহত হয়েছেন।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আরও জানায়, এই সময়ে ২১৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২২৯ জন নিহত ও ২২৪ জন আহত হয়েছেন, যা মোট দুর্ঘটনার ৩৭ দশমিক ৯১ শতাংশ এবং নিহতের ৩৯ দশমিক ২৭ শতাংশ ও আহতের ১৮ দশমিক ৬৪ শতাংশ। এই মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েছে চট্টগ্রাম বিভাগে ১৩৮টি, এতে ১৩৬ জন নিহত ও ৩৭৭ জন আহত হয়েছেন। সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা হয়েছে সিলেট বিভাগে ২৮টি, এতে ৩১ জন নিহত ও ৫১ জন আহত হয়েছেন।

রিপোর্টার্স২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪