| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়ার জন্য মঙ্গলবার আসছে এয়ার অ্যাম্বুলেন্স

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৭, ২০২৫ ইং | ০৯:৫৪:০১:পূর্বাহ্ন  |  ১৬৬৬৮৭৫ বার পঠিত
খালেদা জিয়ার জন্য মঙ্গলবার আসছে এয়ার অ্যাম্বুলেন্স
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নিতে আগামী মঙ্গলবার সকালে ঢাকায় পৌঁছাবে একটি এয়ার অ্যাম্বুল্যান্স। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ৮টার দিকে বিমানটি অবতরণ করবে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) দায়িত্বশীল সূত্র।

বেবিচকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এয়ার অ্যাম্বুল্যান্সটির অবতরণের সময় সকাল ৮টা নির্ধারণ করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, খালেদা জিয়াকে নিয়ে একই দিন রাত ৯টার দিকে বিমানটি ঢাকা ছাড়বে। তবে তাঁর মেডিকেল টিমের মূল্যায়ন ও প্রস্তুতির ওপর ভিত্তি করে সময়সূচি পরিবর্তন হতে পারে।

কাতার সরকারের পৃষ্ঠপোষকতায় জার্মানিভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপের চ্যালেঞ্জার ৬০৪ মডেলের একটি বোমবার্ডিয়ার বিজনেস জেট এয়ার অ্যাম্বুল্যান্স হিসেবে ব্যবহৃত হচ্ছে। দীর্ঘ দূরত্বে মেডিকেল ইভাকুয়েশনের জন্য পরিচিত এই বিমানে ট্রান্সকন্টিনেন্টাল ভ্রমণের উপযোগী আধুনিক লাইফ–সাপোর্ট সুবিধা রয়েছে, যা ঢাকা–লন্ডন যাত্রার জন্য উপযুক্ত।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪