| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এভারকেয়ারে জুবাইদা, চিকিৎসকদের সঙ্গে বসবেন বৈঠকে

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৮, ২০২৫ ইং | ০৪:৪৪:৫০:পূর্বাহ্ন  |  ৩০১৭১২৯ বার পঠিত
এভারকেয়ারে জুবাইদা, চিকিৎসকদের সঙ্গে বসবেন বৈঠকে

স্টাফ রিপোর্টার: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে শাশুড়ি খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ অবস্থা জানতে এবং মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠকে বসতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান হাসপাতালে প্রবেশ করেছেন।

সোমবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে তিনটায় তিনি এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেন।

খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডে লন্ডন ও চীন থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক দল যুক্ত আছেন।

উন্নত চিকিৎসার লক্ষ্যে তাকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা থাকলেও তার শারীরিক অবস্থা বিবেচনায় এখনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি বোর্ড। মেডিকেল বোর্ডের ‘গ্রিন সিগন্যাল’ পেলেই তাকে লন্ডন নেওয়া হবে। এর আগে গত শুক্রবার লন্ডন থেকে বাংলাদেশে আসেন জুবাইদা রহমান।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪