| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কড়া নিরাপত্তার মধ্যেই সচিবালয়ে বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: মে ২৭, ২০২৫ ইং | ০৭:০০:২৩:পূর্বাহ্ন  |  ১৮১৯২৩৩ বার পঠিত
কড়া নিরাপত্তার মধ্যেই সচিবালয়ে বিক্ষোভ
ছবির ক্যাপশন: টানা চতুর্থ দিনের মতো ‍বিক্ষোভ কর্মসূচি পালন করছেন সচিবালয়ের কর্মচারীরা

স্টাফ রিপোর্টার :

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যেই “সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫” সচিবালয়ের ভেতরে বিক্ষোভ করছেন কর্মচারীরা। এ নিয়ে আজ টানা চতুর্থ দিনের মতো ‍বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তারা।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার (১৭ মে) বেলা ১১টার দিকে সচিবালয়ের ভেতর বিক্ষোভ মিছিল শুরু হয়।

সচিবালয়ে কর্মরত কর্মচারীদের সব সংগঠন মিলে “বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম” নামে এ কর্মসূচি চলছে।

কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে আজ সচিবালয়ে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

সচিবালয়ের প্রধান ফটকে বিশেষায়িত বাহিনী সোয়াট মোতায়েন রয়েছে। এছাড়া সচিবালয়ের সামনে বিজিবি মোতায়েন দেখা গেছে। সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারী ছাড়া কেউ ঢুকতে পারছেন না।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, আজ সচিবালয়ে সব ধরনের দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন, ২০১৮ সংশোধন করে “সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫” -এর খসড়া অনুমোদন দেয়।

কর্মচারীদের অভিযোগ, সাড়ে চার দশক আগের বিশেষ বিধানের কিছু “নিবর্তনমূলক ধারা” সংযোজন করে অধ্যাদেশটি করা হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে খসড়াটি অনুমোদনের পর থেকেই এর প্রতিবাদে বিক্ষোভ-মিছিল করেছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা।

তারা এই অধ্যাদেশকে “নিবর্তনমূলক ও কালাকানুন” আখ্যায়িত করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

তবে, এই আন্দোলন চলার মধ্যেই গতকাল রবিবার সন্ধ্যায় “সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫” জারি করে সরকার। এতে আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন

.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪