| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কমিউনিটি ক্লিনিকের নাম বদলে হবে ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার: স্বাস্থ্যমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৪, ২০২৬ ইং | ১৭:১৮:১৩:অপরাহ্ন  |  ৫৩৯ বার পঠিত
কমিউনিটি ক্লিনিকের নাম বদলে হবে ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার: স্বাস্থ্যমন্ত্রী

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: কমিউনিটি ক্লিনিকের নাম পরিবর্তন করে ‘ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার’ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের অবহেলা কাটিয়ে জনগণকে মানসম্মত সেবা দিতে সরকার কাজ করছে।

শনিবার (২৪ অক্টোবর) ময়মনসিংহের তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

পরিদর্শনকালে তিনি হাসপাতালের রেজিস্টার খাতা, জরুরি বিভাগ, বহির্বিভাগসহ বিভিন্ন কক্ষের কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘কমিউনিটি ক্লিনিক বলে কোনো নাম থাকবে না, আমরা এটিকে ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার করব।’

তিনি অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের ১৭ বছরে স্বাস্থ্য খাত অবহেলিত ছিল। এ সময় প্রয়োজনীয় জনবল নিয়োগ করা হয়নি এবং দুর্নীতি ও অর্থ লুটপাটের কারণে স্বাস্থ্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার অল্প কিছুদিন আগে দায়িত্ব নিয়েছে। এরই মধ্যে সারা দেশে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে। ওষুধের সরবরাহ বাড়ানো হয়েছে এবং পর্যাপ্ত স্যালাইন মজুত রয়েছে। এসব সরঞ্জাম দ্রুত বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ‘এত দিনের অবহেলা ও অবজ্ঞা অল্প সময়ে দূর করা সম্ভব নয়। তারপরও আমরা চেষ্টা করছি, যাতে জনগণকে মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে পারি। এ লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীও বিষয়গুলো পর্যবেক্ষণ করছেন।’

তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুব দ্রুত ইনডোর বা অন্তর্বিভাগের সেবা চালু করা হবে বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, ময়মনসিংহের সিভিল সার্জন মো. ফখরুল হাসান চৌধুরী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিমু সাহা, আবাসিক মেডিকেল অফিসার ডা. বিউটি আক্তার, থানার তদন্ত কর্মকর্তা মোবারক হোসেন, বিএনপির জ্যেষ্ঠ নেতা ওয়াহিদুজ্জামানসহ হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪