| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘র’ আমার ভাইকে বাঁচতে দেবে না: হাদির বোন মাহফুজা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১২, ২০২৫ ইং | ০৮:২৩:৫৯:পূর্বাহ্ন  |  ১৭৪৪৮২৩ বার পঠিত
‘র’ আমার ভাইকে বাঁচতে দেবে না: হাদির বোন মাহফুজা
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: মাথায় গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নেন ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। সর্বশেষ তথ্য অনুযায়ী, ঢামেকে অপারেশন শেষে তাকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়।

এদিকে, ওসমান হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বিস্ফোরক মন্তব্য করেছেন তার বোন মাহফুজা। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে ঝালকাঠি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে তিনি সাংবাদিকদের বলেন, ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ আমার ভাইকে বাঁচতে দেবে না। আমার ভাইয়ের ওপরে যারা গুলি করেছে আমরা তাদের বিচার চাই।

মাহফুজা আরও বলেন, আমার ভাই ভারতবিরোধী লেখা লেখে, বাংলাদেশপন্থী লেখা লেখে। সে বাংলাদেশকে খুব ভালোবাসে। আমি ওকে (হাদি) আর বাংলাদেশে রাখব না, দেশের বাহিরে পাঠিয়ে দিব। ভারতের ‘র’ আছে, আওয়ামী লীগ আছে - তাকে বাঁচতে দেবে না। 

অন্যদিকে, ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে ঝালকাঠিতে সড়ক অবরোধ করেছে জুলাই আন্দোলনের সমমনা দলগুলো। সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি, গণঅধিকার পরিষদ কর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।

অবরোধকারীরা জানান, ওসমান হাদীর ওপর হামলাকারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে না পারলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। তাদের দাবি, হামলার ঘটনাটি পরিকল্পিত এবং দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা প্রয়োজন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪