| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজবাড়ীতে নারী উদ্যোক্তাদের পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১২, ২০২৬ ইং | ২০:১৪:৫৫:অপরাহ্ন  |  ৩৩২ বার পঠিত
রাজবাড়ীতে নারী উদ্যোক্তাদের পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

রাজবাড়ী প্রতিনিধি: নারী উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনা, আইনি বিষয় ও পদ্ধতিগত দক্ষতা উন্নয়নে রাজবাড়ীতে আয়োজিত পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে রাজবাড়ী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে এবং ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রেনিং ইন্টারন্যাশনাল লিমিটেডের বাস্তবায়নে অফিসার্স ক্লাব অডিটোরিয়ামে এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফরোজা পারভীন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মীর মনির হোসেন, রাজবাড়ী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ঈমান উল করিম এবং চেম্বারের আহ্বায়ক ও নতুন প্রজন্ম উদ্যোক্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান সাগুফতা সুলতানা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে নারী উদ্যোক্তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে নারীরা নিজেদের দক্ষতা ও যোগ্যতার প্রমাণ দিচ্ছেন। তবে ব্যবসা পরিচালনায় তাঁদের নানা আইনি জটিলতা, আর্থিক ব্যবস্থাপনা ও পদ্ধতিগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। এসব প্রতিবন্ধকতা দূর করতে প্রশিক্ষণ ও যথাযথ দিকনির্দেশনা কার্যকর ভূমিকা রাখতে পারে।

চেম্বারের আহ্বায়ক ও নতুন প্রজন্ম উদ্যোক্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান সাগুফতা সুলতানা বলেন, নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে শুধু উৎসাহ প্রদানই যথেষ্ট নয়; তাঁদের জন্য বাস্তবভিত্তিক প্রশিক্ষণ, আইনি সহায়তা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা নিশ্চিত করতে হবে। পাঁচ দিনের এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা ব্যবসা পরিচালনার বিভিন্ন পদ্ধতি ও আইন সম্পর্কে ধারণা পেয়েছেন। অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে তাঁরা সফল উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রিপোর্টার্স২৪/রাফিদ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪