| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আগারগাঁও পাসপোর্ট অফিসে ককটেল বিস্ফোরণ, হতাহত নেই

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১২, ২০২৫ ইং | ১৬:৪৯:৩৯:অপরাহ্ন  |  ১৭৪৪১১৩ বার পঠিত
আগারগাঁও পাসপোর্ট অফিসে ককটেল বিস্ফোরণ, হতাহত নেই

স্টাফ রিপোর্টার: রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের ভেতরে ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলে এসে অফিসের প্রধান ফটকের ভেতরে ককটেল নিক্ষেপ করে তারা দ্রুত পালিয়ে যায়। ঘটনায় কেউ হতাহত হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পরপরই দুর্বৃত্তরা দ্রুত স্থান ত্যাগ করে।

বিষয়টি নিশ্চিত করে শেরেবাংলা নগর থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, বিস্ফোরণে কেউ আহত হয়নি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং দায়ীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪