| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি, জামায়াত ও এনসিপি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৩, ২০২৫ ইং | ০০:১৪:১৩:পূর্বাহ্ন  |  ১৬১৬০১৩ বার পঠিত
যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি, জামায়াত ও এনসিপি

রিপোর্টার্স২৪ ডেস্ক: চলমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৩ ডিসেম্বর)রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

বৈঠকে তিনটি রাজনৈতিক দল থেকে সমানসংখ্যক প্রতিনিধি অংশ নিচ্ছেন। প্রতিটি দল থেকে দুইজন করে শীর্ষ নেতা আলোচনায় অংশগ্রহণ করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিএনপির প্রতিনিধি দলে রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। অপরদিকে জামায়াতে ইসলামীর পক্ষে বৈঠকে অংশ নিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি হিসেবে উপস্থিত আছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।

রাজনৈতিক অচলাবস্থা, নির্বাচনসংক্রান্ত ইস্যু এবং সামগ্রিক রাষ্ট্রীয় পরিস্থিতি নিয়ে এই বৈঠকে আলোচনা হতে পারে বলে রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে। বৈঠক শেষে আনুষ্ঠানিক কোনো বক্তব্য বা সিদ্ধান্ত জানানো হবে কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।



রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪