| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজ সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে ওসমান হাদিকে

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৪, ২০২৫ ইং | ১০:৪৪:৩৪:পূর্বাহ্ন  |  ১৬১০৩০৩ বার পঠিত
আজ সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে ওসমান হাদিকে
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য আগামী সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে সিঙ্গাপুরে পাঠানো হবে।

রোববার (১৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাফর এবং ওসমান হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে একটি জরুরি কল কনফারেন্সে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গত দুই দিন ধরে সরকারের পক্ষ থেকে সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার বিভিন্ন হাসপাতালে যোগাযোগ করা হয়েছে। আজ এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক দলের পরামর্শ ও পরিবারের সঙ্গে আলোচনার পর প্রধান উপদেষ্টাকে বিষয়টি অবহিত করা হয়।

ডা. মো. সায়েদুর রহমান জানিয়েছেন, বর্তমানে ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল। তার জন্য প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল এবং ভ্রমণ সংক্রান্ত সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ও ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

ওসমান হাদির চিকিৎসা সংক্রান্ত সমস্ত ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। প্রধান উপদেষ্টা সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন, তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হবে। পাশাপাশি, তিনি দেশের নাগরিকদের দ্রুত সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪