| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারেক রহমান ফিরবেন বিমানে, স্পেশাল ট্রেন চায় বিএনপি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৮, ২০২৫ ইং | ২০:১০:৪৮:অপরাহ্ন  |  ৮৬২৯০৫ বার পঠিত
তারেক রহমান ফিরবেন বিমানে, স্পেশাল ট্রেন চায় বিএনপি

স্টাফ রিপোর্টার: ১৮ বছর পর আগামী ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। ইতোমধ্যে সেখানের নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে বিদায়ী ভাষন দিয়েছেন তিনি। সেখানে তিনি সবাইকে অনুরোধ করেছেন— তাকে বিদায় দিতে কেউ যেনো বিমান বন্দরে না যায়। এতে অনেকটা নিশ্চিত যে, তারেক রহমান ২৫ ‍ডিসেম্বর দেশে ফেরার উদ্দেশে লন্ডন থেকে বিমানে উঠছেন।

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে বিশেষ ট্রেন বা অতিরিক্ত বগি বরাদ্দ চেয়ে রেলপথ মন্ত্রণালয়ে আবেদন করেছে বিএনপি। আবেদনে দলটি জানিয়েছে, তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও ছাত্র-জনতার রাজধানীতে আগমনের সম্ভাবনা রয়েছে। এ কারণেই তাদের বিশেষ ট্রেন বা অতিরিক্ত বগি দরকার। সরকারি নীতিমালা অনুযায়ী নির্ধারিত ভাড়া পরিশোধ করা হবে বলেও আবেদনে উল্লেখ করা হয়।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো এক আবেদনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানান, ২৪ ডিসেম্বর দিবাগত রাতে বিভিন্ন রুটে স্পেশাল ট্রেন অথবা অতিরিক্ত বগি রিজার্ভ করার অনুমতি চাওয়া হচ্ছে। 

আবেদনে যেসব রুটে ট্রেন বা অতিরিক্ত বগি বরাদ্দ চাওয়া হয়েছে, সেগুলো হলো— কক্সবাজার-ঢাকা, সিলেট-ঢাকা, জামালপুর-ময়মনসিংহ-ঢাকা, টাঙ্গাইল-ঢাকা, চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা, পঞ্চগড়-নীলফামারী-পার্বতীপুর-ঢাকা এবং কুড়িগ্রাম-রংপুর-ঢাকা।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪